Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / শাহজাদপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন - chief tv

শাহজাদপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন - chief tv

2026-06-29  মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  31 views
শাহজাদপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন - chief tv
সারা দেশের ন্যায়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২৮ জুন ২০২৬, রবিবার সকালে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

​গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি-র সহকারী একান্ত সচিব (এপিএস) আল মামুন সাহেব প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রীর পক্ষে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণিল বেলুন ও ফুলে সুসজ্জিত মঞ্চে দাঁড়িয়ে মাননীয় প্রতিমন্ত্রীর এপিএস আল মামুন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় মঞ্চে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগের প্রতিনিধি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​উদ্বোধনী বক্তৃতায় আল মামুন সাহেব বলেন, "শিশুদের অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
 
বর্তমান সরকারের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি উপজেলার একটি শিশুও যেন এই জীবনরক্ষাকারী ক্যাপসুল থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী এবং অভিভাবকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

​জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে বিভিন্ন কেন্দ্রে আজ সকাল থেকেই শিশুদের এই ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

Share: