Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহাসড়কে বাস উল্টে আহত ১৫ - Chief TV

গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহাসড়কে বাস উল্টে আহত ১৫ - Chief TV

2026-01-29  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  114 views
গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহাসড়কে বাস উল্টে আহত ১৫ - Chief TV

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের পান্তাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে পনের জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় হ্যামকো ব্যাটারির শোরুমের সামনে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী মামুন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫৪৫) ঢাকা-রংপুর মহাসড়কের বালুর ঢিবির সামনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসে থাকা যাত্রীরা ভিতরে আটকা পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এসময় তারা বাসের ভেতর থেকে আহত ১৫ যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মাসুদ রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি বা ড্রাইভারের ঘুমের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও উদ্ধার কার্যক্রম শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।


Share: