Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ‘নিহত’ - Chief TV

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ‘নিহত’ - Chief TV

2026-03-17  আন্তর্জাতিক ডেস্ক  163 views
ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ‘নিহত’ - Chief TV

ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, লক্ষ্যভিত্তিক রাতের বিমান হামলার পর লারিজানি ও ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানি ‘নরকের গভীরে’ নিহত আয়াতুল্লাহ খামেনির সঙ্গে যোগ দিয়েছেন।

এর আগে সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, লারিজানি ‘হত্যাচেষ্টার লক্ষ্যবস্তু’ ছিলেন। অন্যদিকে টেলিভিশন চ্যানেল এন১২ জানিয়েছে, হামলার ফলাফল ‘এখনো পর্যালোচনা করা হচ্ছে’।

ইসরায়েলের সামরিক প্রধান এয়াল জামির এক বিবৃতিতে বলেছেন, রাতে ‘গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক সাফল্য অর্জিত হয়েছে’।

সূত্র : ডেইলি মেইল, এএফপি


Share: