Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / নেতানিয়াহুকে ‘হত্যা’র বিষয়ে যা জানাল তার কার্যালয় - Chief TV

নেতানিয়াহুকে ‘হত্যা’র বিষয়ে যা জানাল তার কার্যালয় - Chief TV

2026-03-15  আন্তর্জাতিক ডেস্ক  174 views
নেতানিয়াহুকে ‘হত্যা’র বিষয়ে যা জানাল তার কার্যালয় - Chief TV

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে—সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এমন খবরকে সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে তার কার্যালয়।

শনিবার এক প্রতিবেদনে আনাদোলু এজেন্সির এক সাংবাদিক ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে জানতে চান, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ‘নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে’ দাবির বিষয়ে তাদের কোনো বক্তব্য আছে কি না। জবাবে দপ্তরটি জানায়, ‘এগুলো ভুয়া খবর; প্রধানমন্ত্রী ভালো আছেন।’

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়েছে, কারণ ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায়।

ওই হামলায় ১,২০০ জনের বেশি মানুষ নিহত হয়, যার মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিও ছিলেন।

এর জবাবে ইসরায়েল, জর্ডান ইরাকসহ উপসাগরীয় কয়েকটি দেশে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেহরানের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল ওসব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা।
 


Share: