আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আশরাফুল হোসেন ওরফে হিরো আলম, যিনি অভিনয় জগতে যেমন পরিচিত, তেমনি নির্বাচনী মঞ্চেও আলোচনার কেন্দ্রবিন্দু, এবার অংশ নিতে যাচ্ছেন জাতীয় সংসদ নির্বাচনে। তবে এবার তার লক্ষ্য ঢাকা-১৭ আসন, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন শক্তিশালী প্রার্থী আন্দালিব রহমান পার্থ (বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি)। এছাড়া জামায়াতে ইসলামি বাংলাদেশ, এনসিপি ও আরও কয়েকটি দলের প্রার্থীও এই আসনে লড়বেন।
বাংলাদেশ পুলিশের ২৭৩ জন সাব-ইন্সপেক্টর (এসআই) ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার (৩ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতি দেওয়া হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন।
চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জের পাইকারি বাজারে পেঁয়াজের দামে হঠাৎ বড় উল্লম্ফন দেখা গেছে। মাত্র তিন দিনের ব্যবধানে কেজিপ্রতি দাম ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়ে এখন ১০০ টাকা ছাড়িয়েছে।
চীনের সঙ্গে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিরক্ষা খাতেও নতুন অধ্যায়ের সূচনা করেছে—এবং এবার সেই সম্পর্ক থেকেই এসেছে আরেকটি বড় সিদ্ধান্ত। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার চীনের কাছ থেকে অত্যাধুনিক এসওয়াই-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।
সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানী ঢাকায় উদ্ধার করেছে পুলিশ।
যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আসামি করে ঢাকার আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাতের বেলা শ্রীপুর রেলস্টেশনে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান এক যাত্রী। অলৌকিকভাবে ট্রেনের নিচে পড়ে গিয়েও প্রথমে প্রাণে বেঁচে গেলেও শেষ পর্যন্ত মৃত্যুর হাত থেকে রক্ষা পাননি তিনি।
আগামী ১০ নভেম্বর থেকেই দেশের উত্তরাঞ্চলে শীতের আগমন ঘটতে পারে। এরপর নভেম্বরে শেষ নাগাদ শীত জেঁকে বসবে সারা দেশে—এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্ত্রের মুখে সাবেক এক সেনা সদস্যের পরিবারের সদস্যদের জিম্মি করে অর্ধকোটি টাকারও বেশি মালামাল লুট করেছে সঙ্ঘবদ্ধ ডাকাত দল। এ ঘটনায় ভুক্তভোগীরা জানান, ডাকাতরা স্বর্ণালঙ্কারসহ ৫৪ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে।