ডেস্ক রিপোর্ট
Posts by ডেস্ক রিপোর্ট:
নেত্রকোনার হাওড়াঞ্চলে ডুবে যাওয়া ফসল কাটতে পরিবার-পরিজন নিয়ে মাঠে নেমেছেন কৃষকরা। শ্রমিক সংকটের কারণে এমন পরিস্থিতিতে স্বামীর সঙ্গে হাওড়ে ধান কাটতে গিয়ে ঠান্ডায় অসুস্থ হয়ে খোকন বেগম (৩৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।
গণপরিবহণ দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এসি বাসে জরুরি বহির্গমন (ইমার্জেন্সি ডোর) পথ নিশ্চিত করা এবং নন-এসি বাসের জানালায় বসানো স্টেইনলেস স্টিলের রড অপসারণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সারাদেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। কিন্তু পরীক্ষা চলাকালীন এই সময়ে নরসিংদীর শিবপুর উপজেলায় ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এসএসসি ভোকেশনাল পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র উদ্ধার করে থানায় জমা দেওয়া হয়েছে। তবে, উদ্ধারকৃত খাতাগুলো অক্ষত ও সিলগালা অবস্থায় থাকায় কোনো বড় ধরনের সমস্যা হয়নি বলে জানিয়েছে প্রশাসন।
নেত্রকোনার মদনে গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে মগড়া নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করায় তলিয়ে গেছে হাওড়ের অনেক জমির পাকা ধান। এ নিয়ে হাওড়াঞ্চলে কৃষকদের মধ্যে হতাশা বিরাজ করছে।
রাতের মধ্যেই দেশের ১১ জেলায় তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী ঝড়— এমন আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট অঞ্চলগুলো। বুধবার (২৯ এপ্রিল) রাতেই কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো নয় হাজার কেজি (এক ট্রাক) অপরিপক্ব গোবিন্দভোগ আম ধ্বংস করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) ভোররাতে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে মিক্যাল দিয়ে পাকানো আমের ট্রাকটি জব্দ করা হয়। দুপুরে বিনেরপোতা এলাকায় ডাম্পিং পয়েন্টে ট্রাক ও স্কেভেটর মেশিনের চাকায় পিষে রাসায়নিক মিশ্রিত আমগুলো ধ্বংস করা হয়েছে।
জলাবদ্ধতা কারণে কষ্টের শিকার হওয়ার চট্টগ্রাম মহানগরের বাসিন্দাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যত দ্রুত সম্ভব, এই সমস্যা থেকে মানুষকে বের করে নিয়ে আসার চেষ্টা করছে সরকার।
নোয়াখালী জেলা শহরের লক্ষীনারায়নপুরে বহুল আলোচিত নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় সাবেক শিক্ষককে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছেন আদালত।
সাতক্ষীরার শ্যামনগরে একটি মৎস্য প্রজেক্টের বাসায় চলছিল শিকার নিষিদ্ধ হরিণের মাংস রান্না। বিষয়টি জানার পর স্থানীয় এলাকাবাসী সেখানে এগিয়ে গেলে রান্না করা হরিণের মাংস ফেলে ভোঁ দৌড় দেন আয়োজকরা। পরে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে বনবিভাগের সদস্যরা মঙ্গলবার রাতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের শেখ মিজানুর রহমান বাবুর মৎস্য প্রজেক্টের বাসা থেকে প্রায় ১০ কেজি রান্না হরিণের মাংস জব্দ করে
রাজবাড়ীর সদর উপজেলায় এক মর্মান্তিক বজ্রপাতের ঘটনায় সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
ঢাকার নিউমার্কেট এলাকায় অস্ত্রধারীদের গুলিতে নিহত ব্যক্তি তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ টিটন বলে নিশ্চিত করেছে পুলিশ।